বিগত বছরের তুলনায় এবছর হিন্দুদের মাঝে আনন্দ উৎসবের আমেজ অনেক গুন বেশি। বর্তমান সরকার বিগত সরকারের তুলনায় বরাদ্দও বেশি রেখেছেন। শতভাগ নিরাপত্তার মাঝে হিন্দু সম্প্রদায় ও সকল গোত্রের মানুষ দুর্গোৎসব পালন করছে। গতবছর সারা দেশে যত পূজা মন্ডপ তৈরি হয়েছিল তার থেকে এ বছর ৪৯৬ টি পূজা মন্ডপ বৃদ্ধি পেয়েছে। কথাগুলো বলেছেন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ১ (ফকিরহাট মোল্লাহাট তিতলমারী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।
বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব, বাংলাদেশ অশ্বিনী সেবা আশ্রমের সভাপতি এবং মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল রবিবার ১৮ অক্টোবর নেতাকর্মী ও ভক্তবৃন্দদের সাথে নিয়ে ফকিরহাটের বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে বেতাগা বাজার সার্বজনীন পূজা মন্দিরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এই অঞ্চলে হিন্দু মুসলিম মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। এখনো পর্যন্ত কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। কোন খবর পাওয়া যাবেনা বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ফকিরহাট উপজেলায় ৭০ টি পূজা মন্ডপ রয়েছে, মোল্লাহাট উপজেলায় ৭৮ টি এবং চিতলমারী উপজেলায় ১৩৭টি পূজা মন্ডপ রয়েছে। বিগত সংসদ নির্বাচনে হিন্দুরা শতভাগ ভোট দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা রেখেছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও তারেক রহমানের প্রতি শতভাগ আস্থা ও বিশ্বাস রেখে সবাই মিলে বিএনপি’র প্রার্থীকে সমর্থন করবে, হিন্দু সম্প্রদায়ের কাছে এমনই প্রত্যাশা কপিল কৃষ্ণ মন্ডলের।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, ফকিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফকির শহিদুল আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান টুটুক, বিএনপি নেতা মাহবুবুর রহমান, গোলাম মোস্তফা, আলিমুদ্দিন শেখ, ফখরুল হাওলাদার, মোহাম্মদ আলী, সাজ্জাদ হোসেন, ফরহাদ হোসেন জুয়েল, এম এ আউয়াল, আজাদ ফকির, মাসুদ রানা আরিফ, নুর ইসলাম, তুষার দত্ত, সহদেব দাস, প্রণব কুমার ঘোষ, দেবু চক্রবর্তী, মহিলা নেত্রী আসমানী বেগমসহ বিভিন্ন পূজা মন্ডব পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।









