পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ,নির্বিঘœ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, গিরাগাঁও ও বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কোমান্ডার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, মোজাক্কারুল আলম (কচি), আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, বিএনপি নেতা ও আলোয়াখোয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী,উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু, বিভিন্ন দুর্গমন্ডপের কমিটির নেতৃবৃন্দের মধ্যে প্রদীপ চন্দ্র, উত্তম কুমার প্রমুখ। সভায় দুর্গাপূজা চলাকালে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পুজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় পুজামন্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি গুজব, উস্কানিমূলক প্রচারনা ও যেকোনো ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়। এছাড়াও সভায় মাদক, জুয়া, ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আটোয়ারী থানার ওসি, বিজিবি প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দুর্গামন্ডপের কমিটির নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।









