, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই, ক্ষতি ৫ লক্ষাধিক টাকা




চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই, ক্ষতি ৫ লক্ষাধিক টাকা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২৬, ২৩:৩১ | 606 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সৃষ্ট আগুনে যুবদল নেতা আহসান উল্লাহ ভুঁঞার বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার ভোরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, প্রতিদিনের মতো আহসান উল্লাহ ভুঁঞা রোববার রাতে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোর সাড়ে চারটায় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাপত্রসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে সব পুড়ে শেষ হয়েছে।
স্থানীয়রা জানান, আগুনে ইউনিয়ন যুবদলের সদস্য আহসান উল্লাহ ভুঁঞার বসতঘরটি পুড়ে ছাই হয়েছে। নতুন ঘর করার মতো তার সামর্থ নেই। তাই সমাজের বিত্তবানশালীদের তাঁর ঘর নির্মাণে এগিয়ে আসা উচিত।
ক্ষতিগ্রস্ত যুবদল নেতা আহসান উল্লাহ ভুঁঞা বলেন, আগুনে আমার থাকার একমাত্র বসতঘরটি পুড়ে ছাই হয়েছে। এখন খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। সকলের সহযোগিতা কামনা করছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET