, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে সরকারি দপ্তরের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা




আটোয়ারীতে সরকারি দপ্তরের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২৬, ২৩:৪৫ | 600 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি, সেবাপ্রাপ্তি সহজীকরণ এবং দ্রুত ও কার্যকর জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দাপ্তরিক সমস্যা ,সম্ভাবনা ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ প্রমুখ। আইন-শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন ওসি মোঃ মতিয়ার রহমান। এ সময় সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার, সেবাপ্রার্থীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় নাগরিকবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে আরও সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলালসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET