খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মিলন কুমার ভদ্র (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার ( ১৪ অক্টোবর) সকাল ৬ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এনসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিলন কুমার ভদ্র ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা এলাকার বাসিন্দা উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে। তিনি পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ও নার্সারী ব্যবসায়ী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে মোটরসাইকেল যোগে তিনি খুলনায় যাচ্ছিলেন। গুটুদিয়া এলাকায় মহাসড়কের এক পাশে সংস্কার কাজ চলমান থাকায় তিনি অপর পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা একটি দ্রুত গতি সম্পন্ন যাত্রীবাহী ঈমাদ পরিবহন ( ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৩৬) তার মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে স্বজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি মহাসড়কের উপর ছিটকে পড়লে মাথায় আঘাত লাগে। এতে প্রচন্ড রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দূর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ ঘটনায় খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এস আই মুন্সী পারভেজ হাসান বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:









