১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল চালক নিহত




চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল চালক নিহত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২৬, ২১:১৪ | 669 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় সামির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের সোনালী ব্যাংকের সামনে দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। নিহত সামির পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের সাইফুল ইসলাম স্বপনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের নানা পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটর সাইকেল আরোহী সামির হোসেন চৌদ্দগ্রাম বাজারে সোনালী ব্যাংকের সামনে অজ্ঞাতনামা কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার শেষে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, শুনেছি মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET