৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • চৌদ্দগ্রামে মদিনা বাসের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ নিহত ২ 




চৌদ্দগ্রামে মদিনা বাসের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ নিহত ২ 

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৬ ২০২৬, ১৩:০৭ | 623 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী মদিনা বাসের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন: বরুড়া উপজেলার মহিশাইর ইউনিয়নের মহিশাইর গ্রামের মাওলানা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সানাউল্লাহ (২৫) ও অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া আল আমিন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এস আই চন্দন সাহা।
নিহতের মামা মাওলানা মুফতি মাজহারুল ইসলাম জানান, আমার ভাগিনা কুমিল্লার রেলওয়ে স্টেশনে মোটরস এন্ড ফার্নিচার ব্যবসায়ী সানাউল্লাহসহ দোকানের কর্মচারীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম থেকে বরুড়া যাওয়ার পথে চৌদ্দগ্রাম এলাকা মহাসড়কে যাত্রীবাহী গাড়ির  পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজনে নিহত হয়েছেন। খবর পেয়ে লাশ নেওয়ার জন্য আমি চৌদ্দগ্রাম মিয়া বাজার ফাঁড়ি থানায় আসছি।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এস আই চন্দন সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করি। লাশ ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET