, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জে গাছ চুরি করে বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতা রুহেল গ্রেপ্তার




গোলাপগঞ্জে গাছ চুরি করে বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতা রুহেল গ্রেপ্তার

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২৬, ২৩:০৪ | 611 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের গোলাপগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ চুরি করে বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রুহেল আহমদকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় দায়েরকৃত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম নিমাদল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রুহেল আহমদ লক্ষীপাশা ইউনিয়নের পশ্চিম নিমাদল গ্রামের মৃত ছয়ফুল ইসলাম আরব আলী ও আফিয়া খাতুনের ছেলে।

পুলিশ জানায়, আওয়ামী লীগ আমলে উপজেলার মদনগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাছ চুরি করে বিক্রি করা হয়েছিল। এই গাছ চুরির সঙ্গে রুহেল জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তিনি ওই মামলার এজাহারনামীয় আসামী।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী জানান, রুহেলকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET