, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং বিরোধী র‍্যালি ও বিক্ষোভ




নাঙ্গলকোটে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং বিরোধী র‍্যালি ও বিক্ষোভ

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০২৬, ২২:২২ | 603 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামের সর্বোস্তরের জনগনের উদ্যোগে জনসচেতনতামূলক মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে রায়কোট জনতা বাজারে রায়কোট গ্রামের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে রায়কোট জনতা বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তালতলা ও রায়কোট গাঙ্গেরপাড় নতুন বাজার ঘুরে পুনরায় জনতা বাজারে এসে শেষ করে। এসময় বিক্ষোভকারীরা  মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি। তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়। মাদক’কে না বলুন এ স্লোগান দিতে থাকে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রায়কোট ওয়ার্ড বিএনপি সভাপতি মফিজুর রহমান মোল্লা।
 রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জাফর আহাম্মদ আপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নাঙ্গলকোট উপজেলা মজলিস সূরা ও কর্ম পরিষদ সদস্য প্রফেসর আব্দুল মালেক মোল্লা, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল সদস্য সচিব ইস্রাফিল সোহাগ, জামায়াত নেতা ডাক্তার মজিব, রাজনীতিবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন ৫নং ওয়ার্ড মেম্বার নাছির মোল্লা, ওয়ার্ড বিএনপি নেতা গাজী কাসেম, সমাজসেবক সোহেল হাজারী, সমাজসেবক ও রাজনীতিবিদ রুহুল আমিন হাজারী, সমাজসেবক সুমন মজুমদার, ৫নং রায়কোট ওয়ার্ড জামায়াত সভাপতি মাস্টার ওমর ফারুক মোল্লা, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল নেতা আলাউদ্দিন সর্দার, শিপন হাজারী ও সম্প্রতি কিশোরগ্যাংয়ের হামলায় আহত নূরুল হক প্রমুখ।
এছাড়াও মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে রায়কোট গ্রামের সর্বদলীয় নেতাকর্মীবৃন্দ ও গ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET