, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • টানা দুই মাস বন্ধের পর বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু




টানা দুই মাস বন্ধের পর বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৬, ২৩:২৫ | 607 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দুই মাস বন্ধ থাকার পর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর থেকে প্রাথমিকভাবে খনি ভূগর্ভের নতুন ফেইজ (১৪০৫) থেকে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে ভূগর্ভের ১৩০৯ নম্বর পুরোনো কূপের কয়লা শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে খনিতে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়। ওই ফেইজ থেকে সর্বমোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
খনি সূত্রে জানা গেছে, দুই মাসব্যাপী পুরোনো কূপ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন কূপে স্থানান্তর করাসহ সব ধরনের কারিগরি কার্যক্রম শেষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। পরে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে এ ফেইজে পুরোদমে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনিতে আবারও কর্মচাঞ্চল্য শুরু হয়েছে।
বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যাবস্থাপক (মাইনিং অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর থেকে প্রাথমিকভাবে খনি ভূগর্ভের নতুন ফেইজ (১৪০৫) থেকে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন কূপ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খনির ইয়ার্ডে বর্তমানে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET