, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উদ্দীপ্ত তরুন সংঘের আয়োজনে কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা  অনুষ্ঠিত। 




উদ্দীপ্ত তরুন সংঘের আয়োজনে কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা  অনুষ্ঠিত। 

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২০, ২২:১০ | 930 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্থানীয় অন্যতম সামাজিক সংগঠন আলোর পথে উদ্দীপ্ত তরুন সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।

২১ শে ফেব্রুয়ারী সকালে ঐতিহ্যবাহী মানিকনগর আনসার প্রশিক্ষণ মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ছলিমপুর ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট চারটি ইভেন্টে অংশগ্রহন করে।

সংগঠনের সভাপতি শিশির মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সামজসেবক তৌফিকুজ্জামান রতন মহলদার।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন ঈশ্বরদী কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর সভাপতি লুৎফর রহমান, প্রাইম ব্যাংক ঈশ্বরদী শাখার কর্মকতা শাহাবুদ্দিন, দাশুড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক রাকিবুল ইসলাম, প্রভাষক শিপন মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা, জেএসকেএফ পাবনা শাখার সভাপতি রেজাউল করিম ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রুমি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শ্রী যুধিষ্ঠির কর্মকার, বিশিষ্ট নাট্যকার মুন্সি আব্দুর রহিম।

এসময় আরো উপস্থিত ছিলেন মানিকনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াসিম উদ্দীন, সহকারী শিক্ষক জিয়াউল ইসলাম, সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবির তরুন, উপদেষ্টা খাইরুল বাশার মিঠু, উপদেষ্টা আব্দুল মান্নান, জেএসকেএস এর প্রচার সম্পাদক ইয়াসিন শেখ, অর্থ সম্পাদক তুহিন হোসেন, আইন বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক হাসান ইসলাম, ফটো সাংবাদিক মোমিনুল ইসলাম সহ ছলিমপুরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও সংগঠনের সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালন করেন সাবেক ইউপি সদস্য আমানুর রহমান আমান।

পরে বিজয়ী সহ অংশগ্রহনকারী সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET