৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উৎসবমুখর আয়োজনে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সুবর্ণজয়ন্তী উদযাপন।




উৎসবমুখর আয়োজনে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সুবর্ণজয়ন্তী উদযাপন।

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০২৫, ২০:০৩ | 662 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনে পালিত হয়েছে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই ইউনিটের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৮ নভেম্বর (শনিবার ) দিনব্যাপী ছিল উৎসবমুখর পরিবেশ।
দিবসটি উপলক্ষে জোন সদরকে সাজানো হয় নান্দনিক আলোকসজ্জায়। দুপুরে আয়োজিত মূল অনুষ্ঠানে অতিথিরা একে একে উপস্থিত হয়ে,জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কামাল শামসুদ্দিন রানা অতিথিদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন। দিনটির তাৎপর্য তুলে ধরেন।
এরপর সবাই প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমান, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ আমন্ত্রিত সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET