, , ,

শিরোনামঃ-




এবার ইমন খানের এক ভিন্ন চমক।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০১৮, ২০:৩০ | 1216 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: সংগীত শিল্পী ইমন খান সবার প্রিয় শিল্পী,প্রিয়মুখ,প্রিয় মানুষ। সেই ২০০৬ প্রথম এ্যালবাম দিয়ে এই শিল্পীর  ক্যারিয়ার শুরু হয়। ২০০৮ সালে পুরো দেশ মাতিয়ে তোলেন “”আজও প্রতিরাত জেগে থাকি তোমার আশায়”” এই গানটি দিয়ে। এরপর আর ইমন খানের পিছন ফিরে তাকাতে হয়নি, সেই থেকে ইমন খান একটার পর একটা এ্যালবাম দিয়ে শ্রোতা প্রিয় হয়ে ওঠেন সবার কাছে। এর মাঝখানে অডিও বাজার মন্দার কারনে খুব একটা গান আসেনি বাজারে ইমন খানের। এরই মধ্যে ইউটিউবে আবারও জনপ্রিয় হয়ে উঠেছেন ইমন খান। ২০১৮ সালে ইমন খানের কন্ঠে বেশকিছু গান বাজারে এসেছে আর সব গুলো গানেই রয়েছে শ্রোতাপ্রিয়তা। একটু তোরে ছুই,, জানলে জানুক পৃথিবী,, পাখি,পাখি ২, পাখি ৩, পাখি ৪, বুকে দুঃখের বসবাস, সম্পর্ক, সহ রয়েছে আরও অনেক গান। আর সবগুলো গানই হয়েছে সুপারহিট। এর মাঝে ইমন খানের কন্ঠে গাওয়া “”ভুল মানুষের ঘর”” গানটি হয়েছে ২০১৮ সালের সেরা গান। তার ই ধারাবাহিকতায় এবারে থাকছে বিশেষ আকর্ষন, ইমন খান অভিনীতো মিউজিক্যাল ফিল্ম “” দুই নয়নে”‘ গানটি’র কথা লিখেছেন আহমেদ খুসরু, সুর করেছেন ইমন খান নিজে,গানটির কম্পোজিশন করেছেন এম এ রহমান। গানটির ভিডিও নির্মান করেছেন এস এম রুবেল রানা।  গানটিতে অভিনয় করেছেন ইমন ও মীম, গানটি আসছে আবর্তন মিডিয়ার ইউটিউব চ্যানেলে। এই গানটি নিয়ে ইমন খান বলেন,, এবারের গানটি তে রয়েছে বরাবরের মত বিরহের সুর গানটি আমার খুব পছন্দের একটি গান, তাই ভালো লাগা থেকেই গানটির মডেল হয়েছি। গানটির মিউজিক ভিডিওতে রয়েছে সুন্দর একটি গল্প, যে গল্পে রয়েছে হৃদয় ভাঙ্গার এক কষ্টের কাহিনী। আশা রাখি আমার শ্রোতাদের ভালো লাগবে গানটি ইনশাল্লাহ্। ইমন খানের শ্রোতাদের মাঝে ইমন খান এখন হয়ে উঠেছেন “”বিরহ সম্রাট”” ইমন খান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET