ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে শুক্রবার দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে বিক্ষোভকারীরা নাঙ্গলকোট থানার প্রধান ফটক এলাকা, নাঙ্গলকোট উপজেলা পরিষদ ও নাঙ্গলকোট বাজারের বটতলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
পরে বিকালে বিক্ষোভকারীরা বুলডোজার দিয়ে নাঙ্গলকোট বাজারের বটতলা এলাকায় ফ্যাসিবাদী আওয়ামী সরকারের অর্থমন্ত্রী মুস্তফা কামাল লোটাস কামালের ম্যুরাল ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রতীক নৌকার ম্যুরাল ভেঙ্গে পেলে।
এসময় ‘শরিফ ওসমান হাদির রক্ত, বৃথা যেতে দিবো না, ‘আমি কে, তুমি কে—হাদি, হাদি’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘আমরা সবাই হাদি হবো, বুক চিতিয়ে লড়ে যাবো’ ইনকিলাব-ইনকিলাব জিন্দাবাদ-জিন্দাবাদ স্লোগানে প্রকম্পিত হয় পুরো নাঙ্গলকোট উপজেলা সদর।
Please follow and like us:








