, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কক সিট দিয়ে বিমান তৈরি করা সবুজের পড়াশুনার দায়ীত্ব নিলেন এমপি কন্যা শিমলা




কক সিট দিয়ে বিমান তৈরি করা সবুজের পড়াশুনার দায়ীত্ব নিলেন এমপি কন্যা শিমলা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২২, ১৯:০০ | 773 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত গ্রামঞ্চলের দরিদ্র ভ্যান চালকের ছেলে সবুজ সরদার (১৮) তার মেধা শক্তি কাজে লাগিয়ে ককসিটের তৈরী চালক বিহীন একটি বিমান আকাশে উড়িয়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দেয়। ওই বিমান (ড্রোন) নিয়ে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচার হলে,এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় । সংবাদ প্রচারের পর বিষয়টি এমপি কন্যা মোছাঃ ফারজানা রহমান শিমলার নজরে এলে তিনি ওই মেধাবী ছাত্র সবুজ সরদারের খোঁজ খবর নেন এবং তার লেখাপড়ার যাবতীয় খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
সবুজ সরদারের কাছে তার অনুভুতি জানতে চাইলে, সে অনেক আনন্দিত হয়ে এমপি কণ্যার প্রতি কৃতঙ্গতা জানায় সেই সাথে গণমাধ্যম কর্মিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে।
জানতে চাইলে দিনাজপুর-৫ আসনের এমপি কন্যা মোছা. ফারজানা রহমান শিমলা বিষয়টি নিশ্চিত করে বলেন,সবুজ একজন মেধাবী ছাত্র,তার এই উদ্ভাবন দেখে আমি মুগ্ধ হয়েছি। সে যাতে করে ঠিকমত পড়াশুনা করে তার মেধা শক্তি কাজে লাগিয়ে,আরো নতুন কিছু উদ্ভাবন করে দেশ ও জাতির কল্যানে কাজ করতে পারে,সেই চিন্তা চেতনা থেকেই তার পাশে দাড়িয়েছি।
উল্লেখ্য ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পলি শিবনগর মহেশপুর গ্রামের ভ্যান চালক মো.একরামুল সরদারের ছেলে মো.সবুজ সরদার (১৮) ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে সদ্য (২০২১সালে) এসএসসি পাশ করে। বর্তমানে সে দিনাজপুর উত্তরণ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে তড়িৎ প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র। ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল নিজের তৈরী বিমান আকাশে উড়াবে,তার সেই শখ থেকেই মাত্র ৪৫দিনে মেধাবী ওই শিক্ষার্থী তৈরি করেছে একটি চালক বিহীন বিমান। তার উদ্ভাবিত বিমানটির অবকাঠামো কর্কশিটের তৈরি হলেও রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অনায়াসে নিয়ন্ত্রণ করা যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET