, , ,

শিরোনামঃ-




কবি কালের লিখন – এর তিনটি কবিতা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৯ ২০১৮, ০২:১৮ | 974 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কবি কালের লিখন – এর তিনটি কবিতা

মুক্তিযোদ্ধা 

এদেশের শ্রেষ্ঠসন্তান কে বা কারা?
একজন বলল— নিশ্চয় আমলা যারা।
অন্যজন ফোঁস করে উঠলো; আরে ধুর!
শ্রেষ্ঠসন্তান আমাদের সরকার বাহাদুর!
এবং তাকে ঘিরে আছে আরও যারা— 
দেশের শ্রেষ্ঠসন্তান নিঃসন্দেহে তারা!

আরেকজন চেতে গেলো! রাখেন মিয়া
ফাঁদ চিনেন, দেখেন নাই টিয়া?
এদেশের শ্রেষ্ঠসন্তান কৃষক-চাষী!
তারা ছাড়া মিথ্যে এই মৃত্তিকার হাসি!

চা’র দোকানে বসা সবাই, অদূর ফাঁকায়—
একে অপরের দিকে অদ্ভুত চোখে তাকায়।
আসলেই কি তাই?
তাদের মনেও দ্বিধা, শ্রেষ্ঠসন্তান কে ভাই!

একপায়ে খুঁড়িয়ে হঠাৎ এক বৃদ্ধ এলেন;
বেঞ্চে বসা কথকরা বেশ নীরব হয়ে গেলেন।
একজন দোকানিকে বলল— তাঁকে চা দাও, চাচা।
আমরা দূরের কথা, তিনি ছাড়া মিথ্যে হত দেশের বাঁচা।

বুকের রক্তে যারা স্বাধীন করেছে দেশ—
তারাই জাতির শ্রেষ্ঠসন্তান, মহিমা অশেষ!

দাগ
●●
দেয়ালের গায়ে দাগ লেগে আছে,
দাগ লেগে আছে সবজিতে।
কপালের ভাঁজে দাগ লেগে আছে,
দাগ লেগে আছে কবজিতে।

মনের খেয়ালে দাগ লেগে আছে,
দাগ লেগে নীল বোধের কিনার।
রাস্তায় রাস্তায় টায়ারের দাগ-
দাগ লেগে লাল শহিদমিনার।

চোখের কোণে দাগ লেগে আছে,
দাগ লেগে আছে অভিমানে।
আকাশের বুকে মেঘের দাগ-
দাগ লেগে আছে উদাস মনে।

স্মৃতির পাতায় দাগ লেগে আছে,
দাগ লেগে আছে বিরহী বুকে।
দাগেদাগে দাগী আসামি আমি-
দাগ কেটে গেছি, পাইনি তোকে।

সমাধিলিপি ০২

এখানে জেগে আছে
কালের লিখন।
হিসেব ছিলো না তাঁর
ঘুমাতো কখন!

অথচ এখন সে
ঘুমিয়ে আছে।
ঢেকে আছে তাকে
সোহাগের গাছে!

যেমন যত্নে সে—
এঁকেছে অনুভব!
যেমন ভিন্নচোখে
দেখেছে আর সব!

তেমন ভিন্নতা নিয়ে
অভিন্ন তালে!
অনন্ত জাগরণে—
আছে মহাকালে!

নামহীন কর্মে তাঁর
সময়ের শিখন!
এখানে ঘুমিয়ে আছেন
কালের লিখন!

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET