, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনাভাইরাস দুর্যোগে প্রবাসীদের টাকায় ত্রান সামগ্রী পেলো তাহেরপুরের ১৩৭ পরিবার




করোনাভাইরাস দুর্যোগে প্রবাসীদের টাকায় ত্রান সামগ্রী পেলো তাহেরপুরের ১৩৭ পরিবার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০২০, ২১:৫৮ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় প্রবাসীদের সহযোগিতায় চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় অহসায় ১৩৭ পরিবারের লোকজনদের মাঝে চাল,ডাল তেল,আলুসহ বিভিন্ন ধরনের ত্রান সামগ্রী বিতারন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টার দিকে তাহেরপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ ত্রান সামগ্রী বিতারনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম,তাহেরপুর পৌর বি এন পির সাধারন সম্পাদক আব্দুল আলিম বাবু, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সামসুজ্জোহা মামুন,সাংবাদিক সমিত রায়, জনি সরকার,সাব্বির সরকারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। উল্লেখ্য প্রবাসি সরদার মোঃ ইনামুল করিম বাবু, মোছাঃ সিরিন হোসাইন,সাইদুর সরকার,আয়নাল আলী মৃধা,মাহামুদুন্নবী, বিশ্বজিৎ রায়,মাহাবুর রহমান খাঁন মুক্তা,আবুল হোসেন লালু সরকার,মুক্তাদুর রহমান বাবুর সহযোগিতায় ১৩৭ পরিবারকে ত্রান সামগ্রী প্রদান করা হয়। এসময় ত্রান সামগ্রী পেয়ে অনেকে প্রবাসীদের জন্য দো’য়া করে বলেন তাহেরপুর পৌরসভায় এখন পর্যন্ত এতো বড় ত্রান সামগ্রী কেউ দিতে আসেনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET