, , ,

শিরোনামঃ-




করোনায় মারা গেলেন ফেনীর সিভিল সার্জন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ০৭ ২০২০, ২২:১১ | 918 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনীর সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফেনী জেলা বিএমএ সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, করোনা উপসর্গ দেখা দেয়ায় নমুনা দেন সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন। গত১২ জুন শুক্রবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে প্রেরিত প্রতিবেদনে তার করোনা পজেটিভ আসে।  সেদিন থেকেই তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেমুয়া গ্রামের বাড়িতে ‘হোম আইসোলেশনে’ ছিলেন।

১৪ জুন (রোববার) দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে ফেনী জেনারেল হাসপাতালের চতুর্থ তলার আইসোলেশনে ভর্তি হন তিনি।

অক্সিজেন সেচুরেশন কাজ না করায় তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ১৮ জুন রাজধানীর আসগর আলী হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। অবস্থা আরও খারাপ হওয়ায় ১ জুলাই ডা. সাজ্জাদ হোসেনকে সাপোর্টে রাখা হয়। সেখানে ৭ দিন চিকিৎসাধীন থেকে মারা যান ডা. সাজ্জাদ হোসেন।

মৃত্যুর আগে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত ৫ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিষ্ট ডা. রবিউল হালিম মুন্না।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন ১৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। তার স্ত্রী ডা. নাদিরা দিলরুবা স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক। তাদের একমাত্র মেয়ে এবার এসএসসি পাস করেছে।

ফেনীর মেধাবী সন্তান সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন সদর উপজেলার লেমুয়ার দেওয়ানজি বাড়ির মরহুম দেওয়ান মাহবুবুল হকের বড় সন্তান। তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়ে রেখে যান সাজ্জাদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET