সুনামগঞ্জের তাহিরপুরে দুই আধ্যাত্বিক সাধক শাহ আরেফিন (র.) ওরস ও পণতীর্থ স্নান উপলক্ষে করোনা ভাইরাসের প্রাদুভার্ব যাতে না দেখা দেয় সে জন্য এবারের মেলায় দোকানপাট, কাফেলা ও গণজমায়েত সাময়িক ভাবে নিষিদ্ধ করা হয়েছে। গত মঙ্গলবার শাহআরেফিন এর আস্তানায় জরুরী এক আইনশৃঙ্খলা সভায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন শাহ আরেফিন (র.) আস্তানার সদস্য সচিব আলম সাব্বির।
ওরশ উদযাপর কমিটি সূত্রে জানা যায়, শাহ আরেফিন (র.) আস্থানার উরশ উদযাপন কমিটির সভাপতি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় সম্প্রতি করোনা ভাইরাসকে অগ্রাধিকার দিয়ে ওরস মেলা প্রাঙ্গনে যানজট ও গণজমায়েত কমাতে এবং সর্বোচ্চ সতর্কতা রক্ষায় ”উৎসবের চেয়ে মানুষের জীবন বড়” বিষয়টি গুরুত্ব দিয়ে উরশ প্রাঙ্গনে কাফেলা, গানবাজনা, দোকানপাট ও গণজমায়েত নিষিদ্ধ করা হয় এবং এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়।
সভায় তিনদিন ব্যাপী ভক্তবৃন্ধরা তাদের মনের বাসনা পূরনের জন্য মানত করা শিরণী দান বাক্রে আদায় করতে পারবেন বলেও সিদ্বান্ত নেয়া হয়। এছাড়া বিশুদ্ধ পানি, পয়োনিষ্কাশন মেডিকেল টিম, অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় বাঁশের বেড়া সহ আইনশৃংখলা বাহিনী ও স্বেচ্ছাসেবক মোতায়েনেরও সিদ্বান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সিনিয়র সার্কেল এসপি বাবুল আখতার, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উদযাপন কমিটির সহ-সভাপতি জালাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, তসকির আহমেদ, বাদাঘাট সরকারী কলেজের অধ্যক্ষ জুনাব আলী, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, আওয়ামী লীগ নেতা সুজাত মিয়া, সেলিম হায়দার প্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি এ বিষয়ে জানান, একদিকে আধ্যাত্বিক সাধক শাহ আরেফিন (র.) আস্থানায় বিশাল ওরশ ও অন্যদিকে একই সময়ে হিন্দু ধর্মাবল¤॥^ীদের সবছেয়ে স্নান। ওরশ ও স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এসব বন্ধ করা যাচ্ছে না। তবে সম্প্রতি সারা বিশ্বের ন্যায় দেশেও করোনা ভাইরাসের আশংকায় এসব অনুষ্ঠানে বড় সমাগম যাতে না হয় সে জন্য দোকানপাট, কাফেলা, গান বাজনা নিষিদ্ধ করা হয়ছে। তাছাড়া অন্য বছর ওরশ তিনদিন উদযাপন হলেও এবছর কয়দিন হবে এ বিষয়ে আগামি রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসন সিদ্ধান্ত জানাবেন।
প্রসঙ্গত, প্রতি বছরের চৈত্র মাসের ৬ তারিখ তাহিরপুর সীমান্তবর্তী যাদুকাটার নদীর দুই তীরে দুই আধ্যাত্বিক সাধক শাহ আরেফিন (র) ও পণতীর্থ মহাবারুণী গঙ্গা¯œান কে কেন্দ্র করে দেশ বিদেশের কয়েক লাখ লাখ নারী পুরুষ মিলন মেলায় পরিণত হয়। মূল অনুষ্টান চলে তিনদিন ব্যাপি। অনুষ্টানের চারপাশে কয়েক হাজার দোকানপাট, কাফেলা তৈরী করে বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তবৃন্ধ ও আশেকরা গণজমায়েত হয়ে হালকা জিকির ও বাউল গান পরিবেশন করে।









