, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কলাপাড়ায় ৩নং লালুয়া ইউনিয়নে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেনীর এক ছাত্রী।




কলাপাড়ায় ৩নং লালুয়া ইউনিয়নে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেনীর এক ছাত্রী।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০১৮, ১৭:৩৪ | 784 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো:পারভেজ,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার  ৩নং লালুয়া ইউনিয়নে নয়াপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রী ছাবিনা (১৪) বাল্যবিয়ে থেকে রক্ষা পেল।বুধবার দুপুরে ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের দুলাল চৌকিদারের কন্যা (জন্মনিবন্ধন অনুযায়ী ১৪ বছর বয়স) মাদ্রাসার ছাত্রী ছাবিনার বিয়ের আয়োজন চলছিল।এমন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র নির্দেশে বন্ধ হয়ে যায়।বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস এর সিএএসআর প্রকল্পের স্পন্সরশীপ অফিসার মো:আরিফুল ইসলাম গোপন সংবাদ এর মাধ্যমে এই বাল্য বিবাহ তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করেন . উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তাৎক্ষনিক লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে অবহিত করেন এবং বিবাহ বন্ধ করার নির্দেশ দেন।ইউনিয়ন চেয়ারম্যান তপন বিশ্বাস সাথে সাথে ইউনিয়ন পরিষদের দুইজন ইউপি সদস্য ও গ্রাম চৌকিদার সহ কন্যা শিশুছাবিনার বাড়িতে উপস্থিত হন এবং শিশুর অভিভাবকদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝান ও অভিভাবককের কাছ থেকে ছাবিনা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা নেন।মুচলেকা নেয়ার সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তপন বিশ্বাস, আভাস এর স্পন্সরশীপ অফিসার মোঃ আরিফুল ইসলাম এবং ইউপি সদস্য কাওসার হাবিব, আমির হোসেন মানিক ও ২জন মহল্লাদারআভাস এর স্পন্সরশীপ কর্মকর্তা মো:আরিফুল ইসলাম বলেন, বুধবার সকালে বাল্যবিয়ের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের সহায়তায় বিয়েটি বন্ধ করি এবং আমাদের এ ধরনের সামাজিক কার্যক্রম এই ৩নং লালুয়া ইউনিয়নে অব্যাহত থাকবে , এজন্য সকলসচেতন মহলের সহযোগীতা কামনা করছি।ইউপি চেয়ারম্যান তপন বিশ্বাস জানান, সকলের উপিস্থিতিতে ১৮ বছর বয়সে মেয়েকে বিয়ে দেয়ার মুচলেকা দেন মেয়ের বাবা মোঃ দুলাল চৌকিদার এবং এ ধরনের সামাজিক ব্যাধী দূর করার লক্ষ্যে আমি ও আমার পরিষদসকল ধরনের সহযোগীতা প্রদানের জন্য প্রস্তুত আছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET