১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ঈদুল ফিতর উপলক্ষে ছাগলনাইয়ায় ৭৭ টন ভিজিএফ’র চাল বিতরণ 




ঈদুল ফিতর উপলক্ষে ছাগলনাইয়ায় ৭৭ টন ভিজিএফ’র চাল বিতরণ 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মার্চ ১২ ২০২৬, ১০:৫৭ | 727 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচীর অধীনে ছাগলনায়া পৌরসভা ও পাঁচ ইউপিতে মোট ৭৭ হাজার ১০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ হাছান জানান, এ কর্মসূচীর আওতায় ঈদুল ফিতর উপলক্ষে ছাগলনাইয়া পৌরসভায় ৪৬ টন ২৫০ কেজি এবং পাঁচ ইউপিতে ৩০ টন ৭৬০ কেজি চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক উপকারভোগী ১০ কেজি হারে মোট ৭ হাজার ৭০১ জনের মাঝে এ চাল বিতরণ করা হয়। গতকাল বুধবার (১১ মার্চ) ছাগলনাইয়া পৌর এলাকার সকল ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত ৪৬ টন ২৫০ কেজি ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন হয়েছে। পৌর নির্বাহী কর্মকর্তা তাজেল হোসেন হাওলাদার জানান, অত্যন্ত সুশৃঙ্খলভাবে পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর মাঝে এ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা তাজেল হোসেন হাওলাদার, পৌর প্রধান সহকারী মোহাম্মদ মিজানুর রহমান, হিসাব রক্ষক মোঃ গিয়াস উদ্দিন, কর নির্ধারক মোজাম্মেল হক চৌধুরী, কর আদায়কারী মুহাম্মদ এনায়েত উল্যাহ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ আলম, লাইসেন্স পরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হক আনছারী, টিকাদান সুপারভাইজার মিলন কর্মকার, কঞ্জারভেন্সী সুপারভাইজার মোক্তার হোসেন, নিম্নমান সহকারী জিয়াউল হক বাবলু ও সাদ্দাম হোসেন সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET