২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • মাদক আটক করতে বাড়িতে পুলিশ পাঠানো সন্দেহ চৌদ্দগ্রামে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি মাদক ব্যবসায়ীর, তোলপাড়




মাদক আটক করতে বাড়িতে পুলিশ পাঠানো সন্দেহ চৌদ্দগ্রামে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি মাদক ব্যবসায়ীর, তোলপাড়

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২৬, ১৭:১৮ | 763 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক আটক করতে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে সন্দেহে যুবদল নেতা মোঃ মানিককে প্রাণনাশের হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা। উভয়ে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা প্রকাশ সোনাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় যুবদল নেতা মানিক বাদি হয়ে রোববার রাতে মোস্তফার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন।
অভিযোগে উল্লেখ করা হয়, জগন্নাথ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মানিক ও মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা পাশাপাশি বাড়ীর বাসিন্দা। মোঃ মোস্তফা দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে আসছে। যে কেউ তাঁর অন্যায় কাজের প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। গত ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় যুবদল নেতা মানিক নির্বাচনী প্রচারনায় পাশ^বর্তী সাতঘরিয়া রাস্তার মাথায় অবস্থানকালে মাদক ব্যবসায়ী মোস্তফা মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালমন্দ করে। যুবদল নেতা মানিক কারণ জানতে চাইলে মোস্তফা হুমকি দিয়ে বলে, ‘তুই আশরাফুল্লারে(পুলিশ) কিল্লে কইছত আবার। তুই আঁরে আর জ¦ালাইচ্ছা মানা করিয়ের। মানিককা তুই আঁর মাথামুথা গরম করিছছা, কই দিয়ের। জ(জবাই) করিয়ালামু জ। আঁই তোরে মারিয়ালামু’। পরবর্তীতে যুবদল নেতা মানিক খোঁজ দিয়ে জানতে পারে, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আশরাফুল ওই সময় দক্ষিন বেতিয়ারা গ্রামে মাদক বিরোধী অভিযান করেন। এ কারনে মাদক ব্যবসায়ী মোস্তফা সন্দেহ করে যে, যুবদল নেতা মানিক পুলিশ পাঠাইছে। এ সন্দেহের কারণে যুবদল নেতা মানিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি প্রদান করে মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা। এছাড়াও মোস্তফা যে কোন সময় সুযোগ মত পাইলে যুবদল নেতা মানিককে প্রাণে মেরে লাশ গুম, মিথ্যা মামলা দায়ের ও ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দিবে বলে হুমকি দিচ্ছে।
এদিকে উপ-পরিদর্শক মোঃ আশরাফুল বলেন, ‘৩০ জানুয়ারি মোস্তফার ঘরে ইয়াবা সেবনকালে আলকরা এলাকার এক যুবককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।
অভিযোগের বিষয়ে মোঃ মোস্তফার ব্যবহৃত মুঠোফোনে বারবার কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।
সোমবার বিকেলে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET