২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজীপুরে মুদি দোকানের নিচে মিললো পাঁচ বস্তা পয়সা




কাজীপুরে মুদি দোকানের নিচে মিললো পাঁচ বস্তা পয়সা

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ০০:০২ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সিরাজগঞ্জের কাজীপুরে হরিনাথপুর সকাল বাজারে মৃদুল নামের মুদি দোকানির দোকানের মাচার নিচ থেকে পাঁচ বস্তা পয়সা পাওয়া গেছে।  ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে। বাজারের অন্যান্য দোকানীদের সাথে কথা বলে জানা যায় ঐ দোকানির বাড়ি উপজেলার হরিনাথপুর সাহা পাড়ায়। সকালে তার দোকানে খরিদদারের বসার মাচা ভেঙ্গে গেলে নতুন করে মাচা তৈরির জন্য মাটি খুড়তে গেলেই পাওয়া যায় পয়সার খনি। একে একে বের হয় ১, ২ ও ৫ টাকার পাঁচ বস্তা পয়সা। পরে ঐ মুদি দোকানী ভ্যানে করে পয়সা গুলো নিজ বাড়িতে নিয়ে যায়।
দোকানি বলেন দীর্ঘ দিন দোকানদারি করতে গিয়ে নিচে পয়সা পরে পরে এতোগুলো পয়সা জমে গেছে। অপরদিকে স্থানীয়রা বলছেন এতো টাকা জমলো কিভাবে খতিয়ে দেখা দরকার।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমানের সাথে ফোনে কথা বললে জানা যায় এখন পর্যন্ত তাদের কাছে কোন তথ্য আসেনি। তবে খবর নিয়ে ঘটনা তদন্ত করতে হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET