, , ,

শিরোনামঃ-




কাল সারা দেশে টিকা কেন্দ্র খোলা রাখার নির্দেশ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২২, ২১:২৬ | 983 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামীকাল শুক্রবার ২৫ ফেব্রুয়ারি সারা দেশের সকল কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টার খোলা রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পাতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক স্বাক্ষরিত অতীব জরুরি এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণটিকা কার্যক্রমকে ঘিরে দেশব্যাপী বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ভ্যাকসিনেশন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। জনমনে সৃষ্ট এই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও টিকার চাহিদা পূরণের কারণে আগামীকাল শুক্রবার ২৫ ফেব্রুয়ারি সারা দেশের সকল কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টার খোলা রেখে এবং প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র/বুথ এর মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET