কুষ্টিয়ার ভেড়ামারা গোডাউন মোড় এলাকায় আজ রোববার সকাল ১০টায় করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, জনসচেতনতা সৃষ্টির লক্ষে মুক্তচিন্তার অগ্রদূত সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকা ও দি-পপুলার ডায়াগনষ্টিক এন্ড ডক্টরস্ পয়েন্ট এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজালাল, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এমএ আজিজ শেখ ও ভেড়ামারা প্রেসক্লাবের আহবায়ক রেজাউল করিম। এছাড়াও ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন বাবু, শাহজামাল, এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, প্রধান শিক্ষক সমিতি’র সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, খোলা কাগজ পাঠক ফোরাম এগারজন এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপদেষ্টা ডাঃ মোহাঃ আসমান আলী, সহ-সভাপতি শামসুল হক, কোষাধ্যক্ষ শাইজী আতিয়ার রহমান, সাংবাদিক ফিরোজ মাহমুদ, নোমান জহির রাজা, জাহিদ হাসান, শাহীন আলম লিটন, জহিরুল কবীর নবীন, মাহমুদ্দোল্লাহ সোহেল, মিলন আলী, হাসানুজ্জামান কাকন, মোঃ জাকির হোসাইন ও এনএইচ নাহিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









