, , ,

শিরোনামঃ-




কুষ্টিয়ায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু !

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২০, ২১:৫৭ | 1051 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা এক নারীর (৪৩) মারা গেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি আইসোলেশনে ভর্তি হয়ে দুই দিন পর তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেনারেল হাসপাতালের সামনে সরকারি একটি প্রতিষ্ঠানে আইসোলেশন ওয়ার্ডে পাঁচজন ভর্তি ছিলেন। আজ দুপুরে একজন মারা যান। দুই দিন আগে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই নারী ভর্তি হয়েছিলেন। তাঁর নমুনা আগেই সংগ্রহ করা হয়েছিল। প্রতিবেদন এখনো হাতে পাওয়া যায়নি। প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।

জেলার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, বিশেষ ব্যবস্থায় ওই তরুণীর লাশ দাফন করা হবে।

হাসপাতালের পরিচালক ডাঃ নুরুন্নাহার বেগম নয়া আলো’কে জানান, করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে মারা যাওয়া ওই নারী শুক্রবার ভর্তি হন,শনিবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে, তবে রিপোর্ট এখনো আসেনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET