১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের ৪ জনসহ নিহত-৫




কুষ্টিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের ৪ জনসহ নিহত-৫

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১৯:২৭ | 948 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের ৪জনসহ ৫ জন নিহত হয়েছে। এতে ঘটনাস্থলে প্রথমে ৩ জন নিহত হয় এবং গুরুতর আহত হয় আরো দুইজন। পরে হাসপাতালে নেয়ার পর তারা যান।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা পার-হাউজ যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিঅটো রিকশাচালক রাজশাহী জেলার বাঘা উপজেলার সরের ঘাট এলাকার দবির মোল্লার ছেলে জালাল উদ্দিন (৩২), একই এলাকার মেজবা উদ্দিনের স্ত্রী রুনা বেগম (২৬) এবং ছেলে রুজবী (৭)।
এ ঘটনায় মেজবা উদ্দিনসহ আরো এক নারীকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তারা মারা যান ।
ভেড়ামারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদ  জানান, মেজবা উদ্দিন তার পরিবার নিয়ে ঝিনাইদহের শ্বশুরবাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে রাজশাহী ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়মারা পার-হাউজ যাত্রী ছাউনির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সিএনজিচালক জালাল উদ্দিন ও রুনা বেগম মারা যায়। এসময় রুনা বেগমের স্বামী মেজবা, ছেলে রুজবীসহ আরো এক নারী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুজবীকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের মৃত্যু হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET