, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ায় দাফনের এক সপ্তাহ পর কবর থেকে লাশের মাথা ও হাত উধাও




কুষ্টিয়ায় দাফনের এক সপ্তাহ পর কবর থেকে লাশের মাথা ও হাত উধাও

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২১, ২১:৩৯ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার দৌলতপুরে কবর থেকে লাশের মাথা ও হাত কেটে নিয়ে উধাও করা হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার মির্জা আলম চেনু বিশ্বাসের কবর খুড়ে কে বা কারা তার লাশের মাথা ও ডান হাত কেটে নিয়ে যায়।
বৃহস্পতিবার ১১ ফেব্রয়ারী সকাল ১০টার দিকে এলাকাবাসী প্রয়াত চেনু বিশ্বাসের কবর খোড়া ও কবরের উপরে খাপাচি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন ঘটনাস্থলে ছুটে গিয়ে এমন দৃশ্য দেখেন।

পরে কবরটি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিকভাবে জানা না গেলেও ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানিয়েছেন। এ ঘটনায় প্রয়াত চেনু বিশ্বাসের ছোট ছেলে জীবন বিশ্বাস থানায় অভিযোগ দিয়েছে।

এদিকে কবর থেকে লাশের মাথা ও হাত কেটে নেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনাতা তা দেখার জন্য উপজেলার পার্শ্ববর্তী মানিকদিয়াড় কবরস্থানে ভিড় করে। অসুস্থতার কারনে গত ৪ ফেব্রয়ারী সকালে মির্জা আলম চেনু বিশ্বাসের মৃত্যু হয়। পরে তাকে ওই কবরস্থানে দাফন করা হলে বুধবার রাতের আধাঁরে দৃবৃর্ত্তরা এমন কান্ড ঘটিয়েছে বলে এলাবাসীর ধারণা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET