কুষ্টিয়ায় গরু বোঝাই নসিমনের ধাক্কায় ইউসুফ আলী শেখ (আফা)(৮২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার(২৫ জানুয়ারী) বেলা ১১টায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের দবির মোল্লার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী শেখ (আফা) কুমারখালী উপজেলার পশ্চিম লাহিনীপাড়া গ্রামের মৃত আদু শেখের ছেলে।
এঘটনায় উত্তেজিত জনতা নসিমন চালককে অাটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বৃদ্ধ ইউসুফ আলী শেখ (আফা) কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের দবির মোল্লার রেলগেট এলাকার একটি চায়ের দোকানে চা খেয়ে রোড পার হচ্ছিলো। এ সময় কুমারখালী থেকে অাসা একটি গরু বোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ আলী শেখ (আফা) মৃত্যু হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর অালম জানান,স্থানীয়রা ঘটনাটি জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।