৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেক কর্তনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সাইদুর রহমান বাচ্চু




কেক কর্তনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সাইদুর রহমান বাচ্চু

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ০৩ ২০২৫, ১৫:৫৭ | 761 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গণমাধ্যম কর্মী বান্ধব জনতার মেয়র হিসেবে পরিচিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জননেতা সাইদুর রহমান বাচ্চুর জন্মদিন উপল‌ক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না ও দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হকের যৌথ সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে জেলার শতাধিক কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রেসক্লাব প্রাঙ্গণে বর্ণিল কেক কেটে এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রাণবন্তভাবে দিনটি উদযাপন করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা সাইদুর রহমান বাচ্চুকে একজন মানবিক, মা,মাটি ও সাংবাদিকবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আখ্যা দেন। তারা বলেন, তিনি সবসময় সাংবাদিকদের পাশে থেকেছেন, বিশেষ করে মফস্বলের গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন এবং থাকবেন। তার নেতৃত্বে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স নতুন দিগন্তে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
জন্মদিন উপলক্ষে সাইদুর রহমান বাচ্চু বলেন, এই ভালোবাসা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রেসক্লাব আমার আপন জায়গা। সাংবাদিকরা আমার পথচলার শক্তি ও প্রেরণা। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব।
অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে জন্মদিনের কেক কেটে মুহূর্তটি স্মরণীয় করে তোলা হয়।
কেক কর্তন অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপি সহ-সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ,মিলন ইসলাম খান,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,জেলা বিএনপির উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু,ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ,তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদসহ সিরাজগঞ্জের বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET