, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে অধিক মুনাফা করায় মাছ ব্যাবসায়ী শামছুরকে ৫ হাজার টাকা জরিমানা




কেশবপুরে অধিক মুনাফা করায় মাছ ব্যাবসায়ী শামছুরকে ৫ হাজার টাকা জরিমানা

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২০, ১৬:১৫ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে ক্রেতাদের ঠকিয়ে অধিক মুনাফা করায় মাছ ব্যাবসায়ী শামছুর রহমানের ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, কেশবপুর শহরের মাছ ব্যাবসায়ী ভোগতি গ্রামের মৃত আকছেদ আলী বিশ্বাসের পূত্র শামছুর রহমান ক্রেতাদের ঠকিয়ে অধিক মুনাফা করে আসছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা বৃহস্পতিবার সকালে শহরের মাছ বাজারে উপস্থিত হয়ে প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারা লঙ্ঘন করায় এবং শামছুর রহমানের স্বীকারুক্তির ভিত্তিতে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। শামছুর রহমান এসময় উক্ত জরিমানার টাকা নগদ পরিশোধ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET