, , ,

শিরোনামঃ-




কেশবপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২০, ২৩:১০ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, কালোব্যাচ ধারন, প্রভাতফেরী, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হকের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় স্থানীয় পাবলিক ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তাফার পরিচালনায় দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
এছাড়া পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়লের সভাপতিত্বে পৌর সভা বিভিন্ন কর্মসূচী পালন করে।
অনুরূপভাবে বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি, কেশবপুর উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দলের অংগ সংগঠন, জাগরনীচক্র, ক্রীড়া সংস্থা, দলিত পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET