কেশবপুরের মূলগ্রাম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এ্যাড. কাজী তৌহিদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। আশরাফ আলী সানার সভাপতিত্বে দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতা করেন কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মাদ্রাসার সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক সরদার, দাতা আবু নইম, অধ্যক্ষ আলাউদ্দীন, ইমদাদুল হক প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ আবু হানিফ।
Please follow and like us:








