৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কেশবপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, এমপি শাহীন চাকলাদার।




কেশবপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, এমপি শাহীন চাকলাদার।

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুন ১৩ ২০২৩, ১০:১৯ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার (১২জুন) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, উপজেলা যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটো, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মনসুর আলী, পৌর কাউন্সিলর কামাল খান প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় শতশত ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী টুর্নামেন্টে কেশবপুর পৌরসভার ফুটবল একাদশ বনাম ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন ফুটবল একাদশ দল অংশগ্রহণ করেন। নিদিষ্ট সময়ের খেলা শেষে ট্রাইবেকারের মাধ্যমে ৩-১ গোলের ব্যবধানে বিদ্যানন্দকাটি ফুটবল একাদশ বিজয়ী হন।
খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আতিয়ার রহমান এবং সহকারী রেফারি ছিলেন বিপুল মন্ডল, হাদিউজ্জামান ও রাজু আহম্মেদ।

খেলা শেষে যশোরের হোটেল জাবের ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে বিজয়ী বিদ্যানন্দকাটি ফুটবল একাদশ দলের গোলকিপার সোহেল রানাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরুষ্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, কেশবপুর উপজেলা পর্যায়ে জাতীর পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১১টি ইউনিয়ন এবং পৌরসভার একটি বালক দল অংশগ্রহণ করবেন। এদের মধ্যে বিজয়ী দু’দলের ফাইনাল খেলা আগামী ১৮ জুন বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET