যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের উদ্যোগে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর পক্ষে গরীব, দুঃস্থ, অসহায় ও শীতার্থদের মাঝে মঙ্গলবার দুপুরে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা যুবলীগের আহবায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় স্থানীয় পাবলিক ময়দানে শহীদ মিনারের পাদদেশে প্রধান অতিথি হিসাবে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর পক্ষে গরীব, দুঃস্থ, অসহায় ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণের জন্য ১১টি ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও যুগ্ম-আহবায়ক দের হাতে ১১০ টি কম্বল হস্তান্তর করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক খন্দকার আব্দুল আজিজ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহবায়ক সবুজ হোসেন নিরব, এমপির পিও সুজিত চন্দ্র-সহ সকল ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









