যশোর জেলার কেশবপুর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানকে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আয়োজনে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানকে ফুলের তোরা প্রদানের মধ্য দিয়ে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এসময় তাঁর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব ও যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহফুজ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সদস্যবৃন্দ।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান কেশবপুর উপজেলা থেকে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে বদলি হন।









