খুলনার রাজনীতিতে এক সময়ের তুখোড় ছাত্র নেতা ছিলেন এস এম কামাল হোসেন। হয়েছিলেন ছাত্র লীগের কেন্দ্রীয় নেতা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত এস এম কামাল হােসেন তার পুরস্কারটি পেলেন। গোপালগঞ্জে জন্ম নিলেও এস এম কামাল হোসেনের খুলনা শহরেই তার রাজনীতির হাতে খড়ি। তিনি খুলনা সরকারি মজিদ মোমোরিয়াল সিটি কলেজে পড়াশুনা করেছেন। সেই থেকে ছাত্র লীগের রাজনীতিতে তিনি নেতা হিসেবে খুলনায় দাপিয়ে বেয়িয়েছেন। পরে ছাত্র লীগের কেন্দ্রীয় পদে আসীন হলেও তিনি সব সময় খুলনা কেন্দ্রিক ছিলেন। বর্তমানে খুলনাতেই তিনি বেশি সময় কাটান। এমনকি তিনি খুলনা। শহরের বাসিন্দা হিসেবে ভােটার এবং বৈবাহিক সম্পর্কটাও খুলনাতে। তিনি আগের কমিটিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তার আগের কমিটিতে তিনি আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের : ২১তম জাতীয় সম্মেলনের আগে খুলনা বিভাগের সকল জেলার সম্মেলনে তিনি অতিথি ছিলেন। বিগত ২০০১৮ সালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক। সেখানে তিনি তার সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। তার সাংগঠনিক যােগ্যতা এবং প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বস্থতার কারণে পুরস্কার হিসেবে এবার পেলেন দলের সাংগঠনিক সম্পাদক। সঙ্গত কারণেই তিনি খুলনা বিভাগে আওয়ামী লীগের রাজনীতিতে একজন সফল নেতা হিসেবে যােগ্যতার পরিচয় দিয়েছেন। তার এই পদোন্নতি খুলনার মানুষের কাছে আরো একটি সুখবরও বটে।









