, , ,

শিরোনামঃ-




খুলনায় জেলের গলাকাটা লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১১ ২০১৮, ১৯:০০ | 1021 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা প্রতিনিধিঃ- খুলনার দাকোপ উপজেলায় মো. নাসির সানা (৩৭) নামে এক  জেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।আজ বুধবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে দাকোপ উপজেলার জয়নগর গ্রামের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।জয়নগর গ্রামের রাজ্জাক সানার ছেলে নাসির সানা। তিনি পেশায় একজন জেলে ।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন চৌধুরী বলেন, দুপুরে ওই বিলের মধ্যে নাছিরের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পারিবারিক সূত্রে জানাযায়, নাসির সানা মঙ্গলবার বিকেলে মাছ ধরার জন্য জয়নগর বিলে যান। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। খোঁজ না পেয়ে তার স্ত্রী ও কন্যা বুধবার সকালে তাকে খুঁজতে বের হন। তারা  বিলে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় নাসিরের লাশ দেখতে পান। এ সময় লাশটি মাছ ধরার জাল দিয়ে ঢাকা ছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

স্থানীয় সূত্র জানিয়েছে, মাছ ধরাকে কেন্দ্র করে বিল ইজারাদার আব্দুল লতিফের সঙ্গে নাসির সানার বিরোধ ছিল। এ নিয়ে তাকে ভয়ভীতিও প্রদর্শন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET