, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • গাইবান্ধায় জামায়াত-শিবির বিরোধী ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল




গাইবান্ধায় জামায়াত-শিবির বিরোধী ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০২০, ১৮:৫৯ | 940 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিউজ্জামান রাসেল ও নোয়াখালী জেলার বেগমগঞ্জে ছাত্রলীগকর্মী রাকিব হত্যাসহ অন্যান্যদের উপর নৃশংস সন্ত্রাসী হামলার জড়িতদের দ্রুত গ্রেফতার সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে বুধবার (৪ মার্চ) গাইবান্ধা জেলা ছাত্রলীগ উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি আসিফ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রলীগ পৌর শাখার আহবায়ক কামাল আহমেদ বাবু, যুগ্ম আহবায়ক জুলফিকার রহমান রাসেল, ফাহিম ইসলাম দ্বীপ, মেহেদী হাসা, লিখন জাহিদ হাসান, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জিতেন্দ্রনাথ সরকার, যুগ্ম আহবায়ক আসিফ মাহমুদ সিফাত, শ্যাম সরকার, সুমন সরকার জয়, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মোন্নাফ মাসুম, জিয়াউর রহমান মুন্না, হাসিবুল হাসান ফারুক, পংকজ কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ, সুরুজ সরকার, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম বিশাল, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক উপ-সম্পাদক রায়হান সরকার, সমাজসেবা বিষয়ক উপ-সম্পাদক কামাল সরকার ও তানজিম চৌধুরী পিয়াস প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET