, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন




গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২০, ২১:২৮ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“শিশুর সাথে শিশুর তরে-বিশ্ব গড়ি নতুন করে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উদ্যাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির শুভ-উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি গাইবান্ধার যৌথ আয়োজনে ৫-১১ অক্টোবর পর্যন্ত ৭ দিনব্যাপী সরকারি শিশু পরিবার বালক এতিমখানায় স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক উক্ত কর্মসূচির শুভ-উদ্বোধন করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক কামরুল হাসান সরকার, বাংলাদেশ শিশু একাডেমির লাইব্রেরিয়ান-কাম-মিউজিয়াম কিপার রেবেকা পারভীন, শিশু পরিবার (বালক) এর উপ-তত্বাবধায়ক সুমন সরকার, এনসিটিএফ গাইবান্ধার জেলা ভলান্টিয়ার মো. তাওহীদ তুষার ও সৃজনশীল গাইবান্ধা সংগঠনের সিইও মেহেদী হাসান। এসময় শিশুদের মধ্য থেকে বক্তব্য রাখেন শিশু পরিবার (বালক) মো. ইয়াহিয়া মিয়া।
উল্লেখ; ৭দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে তিনটি গ্রুপে ৩য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা, কন্যা শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, এতিম, সুবিধাবঞ্চিত ও বিশেষ শ্রেণির শিশুদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ১১ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের সমাপ্তি হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET