, , ,

শিরোনামঃ-




গাজীপুরের কালীগঞ্জে চাষীকে পিটিয়ে হত্যা

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২১, ২০:২৬ | 1031 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রয়েন গ্রামে ছাগল জবাই করে খেয়ে ফেলায় এক চাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আজিজুর রহমান (৩৩)। সে রয়েন গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। ছাগলটি তার বেগুন ক্ষেত খেয়ে ফেলায় সেও বন্ধুদের নিয়ে ছাগল ধরে জবাই করে ফেলে।

পরিবারের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতিবেশীর এক ছাগল চাষী আজিজের চাষ করা বেগুন ক্ষেতে ঢুকে পড়ে। তার বেগুন ক্ষেত খেয়ে ফেলায় ছাগলটি ধরে ওইদিন রাতে জবাই করে বন্ধুদের নিয়ে খেয়ে ফেলে।

পরদিন বুধবার ওই যুবক বাড়ির অদূরে গেলে ছাগলের মালিক প্রতিপক্ষরা চাষী আজিজুরকে বেধড়ক পেটায়। এতে সে গুরুতর আহত হয়। ওইদিন বিকেল তিনটার দিকে স্বজন ও এলাকাবাসী গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অনেকে ঘটনাটি গণপিটুনি হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু গণপিটুনির ঘটনা সঠিক নয়। এ বিষয়ে বুধবার রাতে নিহতের স্ত্রী আছমা খাতুন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রতিবেশী মোস্তাক খানসহ জড়িত বেশ কয়েকজনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের তৎপরতা চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET