, , ,

শিরোনামঃ-




গাজীপুরে এসএসসি-৯২ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১২ ২০২১, ২১:০০ | 887 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সম্প্রীতি সৌহার্দ্য আর বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় রাখতে গাজীপুরে এসএসসি-৯২ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী গাজীপুর মহানগরের নীলের পাড়া এলাকার সবুজ ছায়া রিসোর্টে এ কর্মসুচী অুষ্ঠিত হয়।

এতে গাজীপুর জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯২ সনে এসএসসি পাস করা ব্যাক্তিরা অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষে শাহানাজ ফেরদৌসি শাহীন ও অ্যাডভোকেট মাহবুব আলম জানান, গাজীপুরে অবস্থিত ১৯৯২ সনে এসএসসি পাস করা ব্যাক্তিদের অংশগ্রহণেই মূলত কর্মসুচীটি সাজানো হয়। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এ আয়োজনে অংশ নেন।

এতে অংশ নেওয়া বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী বলেন, এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য একই সনে পাস করা বন্ধুদের মধ্যে জানা-শোনা, পরিচিতি, কুশল বিনিময় সর্বোপরি বন্ধুত্বের একটি প্লাটফরম তৈরী করে তা স্থায়ী রাখা। এতে পারষ্পরিকভাবে স্ব-উদ্যোগী হয়ে বন্ধুদের কল্যাণে এগিয়ে আসার সুযোগ তৈরী হয়।

অপর অংশগ্রহণকারী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের ডা. আকবর হোসাইন বলেন, বন্ধুত্বের বন্ধনে নিজেদেরকে একটি চেইনের মাধ্যমে সম্পৃক্ত রেখে মানব কল্যাণে জড়িত রাখা অন্যতম একটি পাথেয়।

অপর অংশগ্রহণকারী মাহফুজুল আলম রজব বলেন, ইতোমধ্যে দেশব্যাপী ১৯৯২ সনে এসএসসি পাস করা বন্ধুদের বৃহৎ নেটওয়ার্ক তৈরী হয়েছে। যে নামেই হোক না কেন প্রত্যেকটি নেটওয়ার্ক সমন্বিতভাবে একটি একক নেটওয়ার্কের সাথে যুক্ত রয়েছে, আর সেটি হল এসএসসি ব্যাচ-১৯৯২। ওই ব্যাচের শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। আর এরকম অনেকের সাথেই পারষ্পরিক পরিচিতি গড়ে উঠেছে।

অংশগ্রহণকারী শামসুন্নাহার টুনি বলেন, দীর্ঘদিন পর এমন একটি আয়োজনে সকল বন্ধুদের মুখোমুখি হতে পেরেছি। এতে মনে হয়েছে আমরা সেই ছেলেবেলায় ফিরে গিয়েছি। স্কুল জীবনে পড়াশোনা নিয়ে অনেক স্মৃতি হাতড়িয়েছি। বলা যায় প্রত্যেকের জন্য অনেকটা রিফ্রেশমেন্ট হয়েছে।

অংশ নেওয়া ডেইলী স্টারের গাজীপুরের সাংবাদিক ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের প্রভাষক আবু বাক্কার ছিদ্দিক আকন্দ বলেন, ১৯৯২ সনে এসএসসি পাস করে শিক্ষার্থীরা ইতোমধ্যে প্রায় আড়াই যুগ অতিবাহিত করেছেন। এ সময়ে নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরী প্রত্যেকের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গির বহি:প্রকাশ। এসব আয়োজনে শুধুমাত্র বন্ধুত্বের দাবী, বন্ধুত্বের সম্পর্ক মুখ্য হয়ে উঠে।

দিনব্যাপী আয়োজনে পিলু পাসিং, কাঙ্খিত লক্ষ্যে ফুটবল পৌঁছানোসহ নানা ধরণের খেলা, অংশগ্রহণকারী বন্ধুদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান, র‌্যাফেল ড্র, নানা স্বাদের খাবার পরিবেশন ও এক পর্যায়ে কবি রহমান হাফিজের কাব্যগ্রন্থ “নাকফুল” এর মোড়ক উম্মোচন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET