গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলার অভিযোগে ৫জন ভ্যানচালকসহ সাতজনকে অর্থদন্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী সেতুর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন জানান, মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলার কোনো বিধান নেই। ঘটনার সময় পাঁচজন ভ্যান চালক ভ্যান দিয়ে ময়লা-আবর্জনা ফেলছিল। এসময় ওই পাঁচ চালকও তাদের দুই সহযোগীকে চার হাজার টাকা দন্ড দেওয়া হয়। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উপ-সচিব কামরুজ্জামান মিয়া অভিযান পরিচালনা করেন। ভবিষ্যতে মহাসড়কের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ অভিযান চলমান থাকবে।
অভিযানের সময় গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, সার্ভেয়ার কাওসার খান প্রমূখ উপস্থিত ছিলেন।









