, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি’র বাছাই পর্ব অনুষ্ঠিত




গুইমারাতে চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি’র বাছাই পর্ব অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২৪, ১৬:৪২ | 799 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট -২০২৪ উপলক্ষে মুক্তা ধর পিপিএম (বার) পুলিশ সুপার খাগড়াছড়ির নির্দেশনায় ও সার্বিক তত্বাবধানে থানা পর্যায়ের বাচাই পর্ব গতকাল ১৩ ফেব্রুয়ারী বিকালে গুইমারা কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।গুইমারা থানার আয়োজনে টুর্নামেন্টে  অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ন খেলা শেষে  চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে প্রাইজ মানি প্রদান করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আরিফুল আমিন,অফিসার ইনচার্জ গুইমারা থানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাবুল হোসেন প্রধান শিক্ষক গুইমারা গভঃহাই স্কুল,সুশীল রঞ্জন পাল প্রধান শিক্ষক কলেজিয়েট স্কুল,নির্মল নারায়ন ত্রিপুরা চেয়ারম্যান ১নং গুইমারা ইউনিয়ন পরিষদসহ অন্যান্য অতিথিবৃন্দ। উল্লেখ,বাচাই পর্ব শেষে সম্মিলিত জেলাদল  চট্টগ্রাম রেঞ্জের অন্যান্য দলের সাথে চুড়ান্ত পর্বে চট্টগ্রামে অংশ গ্রহণ করবে।

রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার মহোদয় বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি নতুন করে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং মাদকসহ অন্যান্য অপরাধ থেকে মুক্ত রেখে শারিরিক ও মানষিক ভাবে সুস্থ্য রাখতে প্রতি বছরের ন্যায় এ বছরও প্রতিযোগিতার আয়োজন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET