১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব




গুইমারায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২৫, ২১:৪২ | 683 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখলেছুর রহমান।

বুধবার(১২ নভেম্বর) দুপুরে তিনি গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাহফুজ, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্নাসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।

পরিদর্শনকালে সচিব মোঃ মোখলেছুর রহমান বলেন,সরকার সকল ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় একযোগে গুইমারাসহ সমগ্র পার্বত্য অঞ্চলের মানুষের জন্য পর্যাপ্ত বরাদ্দ প্রদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সারাদেশে দুর্যোগ মোকাবেলায় সরকারের দেওয়া বরাদ্দ থেকে মন্ত্রণালয় নিষ্ঠার সঙ্গে কাজ করছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET