সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে,উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,গুইমারা উপজেলা শাখার নেতৃবৃন্দ।বুধবার বিকেলে শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় মন্দির সহ উপজেলার চারটি মন্দির পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যুগ যুগ ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছি। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। প্রত্যেকেই যেনো সম্প্রীতি বজার রেখে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে,সেটাই আমরা প্রত্যাশা করি।
এসময় খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর তথ্য মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক বলেন, এই বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় আবার কেউ সংখ্যা গরিষ্ঠও নয়। যারাই এই ভূখন্ডে জন্মগ্রহণ করেছেন তারাই বাংলাদেশের সম্মানিত নাগরিক। সবাই সমান সাংবিধানিক অধিকার ভোগ করবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মসজিদ পুলিশ পাহারা দিতে হবেনা আবার মন্দিরও পুলিশ পাহারা দিতে হবেনা। সবাই নিরাপত্তার সহিত নির্বিঘ্নে নিজেদের ধর্ম পালন করবে।
এসময় অন্যান্নের মধ্যে গুইমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজিদুর রহমান, বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, জামায়াত নেতা মাওলানা শামিম ওসমানী, বাজার ইউনিট সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, জামায়াত নেতা রাজু আহমেদ, জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।









