৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারায় রামসু বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান




গুইমারায় রামসু বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২৫, ১৬:০২ | 690 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে ইউপিডিএফ মূল দলের সন্ত্রাসীদের সৃষ্ট অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।২ অক্টোবর, বৃহস্পতিবার, গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন (রানা)ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন।

পরিদর্শনের আগে তিনি মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও পরিবারের মাঝে প্রায় ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়াও জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া-র পক্ষ থেকে আরও ২০ লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস দেন, যা অচিরেই ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হবে বলে জানান রিজিয়ন কমান্ডার।

রিজিয়ন কমান্ডার রামসু বাজারের স্বাভাবিক পরিবেশ দ্রতি ফিরিয়ে আনার জন্য স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং কোনো ধরণের অপপ্রচার বা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় প্রভাবিত না হওয়ার পরামর্শ দেন।তিনি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে সেনাবাহিনীর পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET