, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের উদ্বোধন




গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের উদ্বোধন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩ ২০২৪, ২১:৫১ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের গুইমারা উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(১৩ সেপ্টেম্বর)সকাল ১১ টায় গুইমারা কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কুদ্দুস মার্কেটের ৩য় তলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের গুইমারা উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়।

খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিকের পরিচালনায়,গুইমারা উপজেলা জামায়াতের আমির ডা: রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদি সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের উপর অত্যাচারের স্টীমরোলার চালিয়েছিলো।জামায়াতের শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ জামায়াত শিবিরের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। এতো কিছুর পরও জামায়াত থেমে থাকেনি।জামায়াতের জনশক্তিরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকল বাধা উপেক্ষা করে এগিয়ে গিয়েছে।এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ ইউসুফ,জামায়াত নেতা এডভোকেট ইব্রাহিম মনির,সাজেদুর রহমান, খাগড়াছড়ি কওমি ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ওসমান গণি, ইসলামি ছাত্র শিবিরের গুইমারা উপজেলা সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মইন উদ্দিন প্রমুখ।এসময় জামায়াত শিবিরের গুইমারা উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সাংবাদিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET