গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পুরুষপদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
মঙ্গলবার(১৭মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা,স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, আইয়ুব আলী,রুইসাঅং মারমা, এবং চাইথোয়াই চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মনোনয়ন জমা দিয়েছেন ইখতেয়ার উদ্দিন চৌধুরী পলাশ, কংজরী মারমা,মানন্দ্র ত্রিপুরা,ফখরুল ইসলাম লিটন।
মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, হ্লমাপ্রু মারমা, ফাতেমা বেগম।
ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১৫ জুন২০২২ গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতম হবে।উপজেলার ৩৩১৫৭ জন ভোটার তাদের প্রছন্দের প্রার্থীদের বিজয়ী করবেন।









