আজ ০৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে বিশ্ব পরিবেশ দিবস ও বঙ্গববন্ধুর জন্মশত বর্ষ উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্যা রনি হোসেন কালু সুন্দর পরিবেশ রক্ষার্থে গাছ রোপন করলেন।এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তরিকুল, দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত জয় সহ সদর উপজেলা ছাত্রলীগের আওতাধীন ২১ টি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী প্রমুখ।
মোল্যা রনি হোসেন কালু জানান আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ আমি আমার ইউনিটের নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা মেনে আমি আমার ইউনিটের নেতাকর্মীদের নিয়ে বৃক্ষ রোপন করেছি।আপনারা জানেন পরিবেশের একমাত্র ভারসাম্য রক্ষাকারী হলো গাছ।যে দেশে বা অঞ্চলে যত বেশি বৃক্ষ থাকে সেখানের পরিবেশ এবং অক্সিজেন তত বেশি ভালো থাকে।এমন কি সে অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও কম হয়ে থাকে।
তিনি পরিশেষে জানান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আওতাধীন সকল ইউনিট সমুহ কে পরিবেশ বান্ধব গাছ লাগানোর নির্দেশ ও দিয়েছেন এক প্রেস বিজ্ঞপ্তিতে।
Please follow and like us:









